News71.com
 Bangladesh
 07 Apr 17, 07:44 PM
 209           
 0
 07 Apr 17, 07:44 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে দুই দেশের নতুন বাস সার্ভিস চালু হবে।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে দুই দেশের নতুন বাস সার্ভিস চালু হবে।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরের সময় শুধু রেলই নয় চালু করা হবে বাংলাদেশ-ভারত বাস সার্ভিসও। খুলনা থেকে কলকাতা অব্দি চলাচল করবে এই বাস সার্ভিস। পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ট্রেন ও বাস সার্ভিস উদ্বোধনের সময় উপস্থিত থাকার কথা রয়েছে।

গত সোমবারই বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতার বাস সার্ভিসের প্রস্তাবনার খসড়া অনুমোদন করা হয়। গত সোমবার কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খসড়ায় অনুমোদন দেন। এই চুক্তির ফলে ঢাকা থেকে কলকাতা চলাচলের একটি নতুন রুট চালু হবে। মাওয়া, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও বেনাপোল হয়ে যাবে নতুন পথটি। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬৬১ জন ভারতীয় সৈনিককে সম্মান জানানোর কথা রয়েছে, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণ হারান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন