News71.com
 Bangladesh
 07 Apr 17, 07:49 PM
 213           
 0
 07 Apr 17, 07:49 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ আটক ৪১।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ আটক ৪১।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের চার  কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা সাতক্ষীরা সদর থানার ১৪ জন, কলারোয়া থানার ৭জন, তালা  থানার ৫জন,কালিগঞ্জ থানার ৬জন, শ্যামনগর থানার ৪জন, আশাশুনি  থানার  ২জন, দেবহাটা থানার ১জন ও পাটকেলঘাটা থানার ২জন। সাতক্ষীরা  জেলা  পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান,   আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন