News71.com
 Bangladesh
 07 Apr 17, 08:12 PM
 227           
 0
 07 Apr 17, 08:12 PM

তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার ।। সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার ।। সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে।   তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার। এতে যেহেতু রাজ্যের বিষয় রয়েছে। প্রধানমন্ত্রী দিল্লী সফরে গেছেন। দিল্লীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও থাকছেন। সেখানে তিস্তা ও অভিন্ন নদী নিয়ে আলোচনার আরও অগ্রগতি হবে। ভারতের সাথে শান্তিপূর্ণ ছিটমহল বিনিময় হয়েছে। ছিটমহল শধু বিনিময়ই হয়নি। আমাদের ৩৫টি ছিটমহলে ইউপি নির্বাচনও হয়েছে। 

মন্ত্রী আজ শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো বন বিলাস উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, সওজ-এর তত্তাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ছানাউল হক, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক লে: কর্ণেল নিজাম উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির, গাজীপুর সওজের উপ-সহকারি প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ভারতবিদ্বেষী প্রচারণা-প্রপাগান্ডা করে প্রতিবেশি হিসেবে আমাদের ন্যায্য পাওনা পাওয়া যাবে না। ভারতের সঙ্গে আমাদের মাঝে ২১ বছর সম্পর্কটা খারাপ পর্যায়ে ছিল। অবিশ্বাস আর সন্দেহের দেয়াল উঠেছিল। সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা পাওয়া যায় না। আমরা মনে করি, সুসম্পর্কটা বজায় রেখেই আমাদের ন্যায্য পাওয়া বুঝে নিতে হবে। ভারতের সাথে যুদ্ধ-বৈরিতা করে আমরা ন্যায্য কিছু পাব না। আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। যে কারণে ৪১ বছরে ভারতের সাথে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। এটা একটা কঠিন কাজ ছিল, চ্যালেঞ্জিং বিষয় ছিল।

মন্ত্রী আশা প্রকাশ করে আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অমিমাংসিত সকল সমস্যার সমাধান হবে। বিএনপির মহাসচিবের র্যাউব বিলুপ্তির বক্তব্যের সমালোচনা করে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, র্যা ব বিএনপির সৃষ্টি। স্বার্থে লাগলে নিজেদের সৃষ্ট সন্তানদের প্রতিও মায়া থাকছে না। আমার কাছে মনে হয়, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে র্যানবের কিছু সাহসী অভিযান এবং ভূমিকা বিএনপির গাত্রদাহের কারণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন