News71.com
 Bangladesh
 08 Apr 17, 12:33 AM
 221           
 0
 08 Apr 17, 12:33 AM

মানুষের অধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর  

মানুষের অধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর     

নিউজ ডেস্কঃ আগামী আন্দোলনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার যে চেতনা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে ঐক্যবদ্ধ করার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। গতকাল শুক্রবার রাত ৯টায় ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। দুর্নীতিপরায়ণ, স্বেচ্ছাচারী ও পুলিশ নির্ভর সরকার ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতা-কর্মীদের বিনা বিচারে আটক, গ্রেফতারের পর বিভিন্ন মামলা, রিমান্ডের নামে বিভৎস নির্যাতন, তল্লাশির নামে বাড়ি-ঘরে ভাঙচুর অব্যাহত রেখেছে।এসময় আরো বক্তব্য রাখেন আইনজীবি আব্দুল হালিম, সারোয়ার হোসেন, এন্তাজুল হক এন্তা প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন