News71.com
 Bangladesh
 08 Apr 17, 01:33 AM
 245           
 0
 08 Apr 17, 01:33 AM

চবিতে অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানি পতাকা ছিড়ে ফেলল বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ......

চবিতে অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানি পতাকা ছিড়ে ফেলল বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ......

 

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি দাতা গোষ্ঠীর দেয়া একটি অ্যাম্বুলেন্সে ওই দেশের পতাকা থাকায় তা ছিঁড়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (৭ এপ্রিল ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের একটি দাতা গোষ্ঠীর দেয়া অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের বহন করে আসছিল। ওই অ্যাম্বুলেন্সে সে দেশের পতাকাও উড়ে আসছে এতদিন। একটি স্বাধীন দেশে এরকম পতাকা উড়ার ঘটনাকে ন্যাক্কারজনক দাবি করে শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা অ্যাম্বুলেন্সে থাকা ওই পতাকা ছিঁড়ে ফেলে। পাশাপাশি অ্যাম্বুলেন্সে পতাকা সম্বলিত সিম্বলও মুছে দেয় তারা।

আলমগীর টিপু বলেন, একটি স্বাধীন দেশে অ্যাম্বুলেন্সে পাকিস্তানি পতাকা উড়বে তা মানা যায়না। তাই আমাদের নেতাকর্মীরা আজকে তা ছিঁড়ে ফেলেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন