News71.com
 Bangladesh
 08 Apr 17, 01:36 AM
 182           
 0
 08 Apr 17, 01:36 AM

আশুলিয়ায় সাত শিশুকে ধর্ষণের দ্বায়ে প্রধান শিক্ষক আটক

আশুলিয়ায় সাত শিশুকে ধর্ষণের দ্বায়ে প্রধান শিক্ষক আটক

নিউজ ডেস্ক : সাভার আশুলিয়ায় কুড়গাঁও এলাকায় সাত শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে অভিভাবকদের লিখিত অভিযোগে কুরগাঁও আমির মডেল টাউন স্কুলে অভিযান চালিয়ে ওই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আমির হোসেন খোকনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

ধর্ষিত সাত শিশুর বয়স ৮ থেকে ১২ বসরের মধ্যে। তারা ওই এলাকার আমির মডেল টাউন স্কুলের ছাত্রী। তাদের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বৃহস্পতিবার দুপুরে ১০ বছরের এক ছাত্রীকে প্রধান শিক্ষক খোকন তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাসায় গেলে রক্তরক্ষণ দেখে জিজ্ঞাসা করলে মাকে ঘটনাটি জানায়।   

এরপর ঘটনা জানা জানি হলে ওই স্কুলের ধর্ষিত অন্য ছয় ছাত্রীদের অভিভাবকরাও শিক্ষক খোকন মিয়ার কুকর্ম ফাঁস করে দেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় খোকনের বিরুদ্ধে ধর্ষিতাদের পরিবার অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে আটক করে। ওসি আরও জানান, সাত শিশুর মধ্যে গুরুতর দু'জনকে মেরিস্টোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন