News71.com
 Bangladesh
 08 Apr 17, 09:45 AM
 227           
 0
 08 Apr 17, 09:45 AM

ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় ২ যুবকের গুলিবিদ্ধ লাশ।।

ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় ২ যুবকের গুলিবিদ্ধ লাশ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদরের তেঁতুলবাড়িয়া এলাকায় আজ শনিবার সকালে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলের কাছে নলডাঙা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নয়নের ভাষ্য, ২ যুবকের বয়স আনুমানিক ২৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে হবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের কাছ থেকে জানা যায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁদের মেরে ফেলে রেখে গেছে। এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার রাতে বা আজ ভোরে ওই এলাকায় কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন