News71.com
 Bangladesh
 08 Apr 17, 09:46 AM
 204           
 0
 08 Apr 17, 09:46 AM

ময়মনসিংহে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩।।

ময়মনসিংহে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাইটকান্দি সখল্লা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা গ্রামের শহীদ (৪২), একই গ্রামের হৃদয় (২০) ও ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার ইদ্রিস (৪২)। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ২যাত্রী আহত হয়েছেন। তাঁরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যদের নাম জানা যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লার কাছ থেকে জানা যায়, নিহত ব্যক্তিরা মুরগির ব্যবসা করতেন। শেরপুর থেকে পিকআপ ভ্যানে করে মুরগি নিয়ে ময়মনসিংহে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন