News71.com
 Bangladesh
 08 Apr 17, 10:12 AM
 234           
 0
 08 Apr 17, 10:12 AM

গোপালগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

গোপালগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মুকসুদপুরের জলিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ জামাল জানান, ঢাকায় মাছ দিয়ে ফেরার পথে গঙ্গারামপুর এলাকায় পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। এসময় আহত হন আরো একজন। তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন