News71.com
 Bangladesh
 08 Apr 17, 10:58 AM
 224           
 0
 08 Apr 17, 10:58 AM

যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে যুবক নিহত।।

যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ যশোরে সন্ত্রাসীদের ২গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে যুবক নিহত হ‌য়ে‌ছে।  আজ শনিবার ভোর ৪টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার লাশ  উদ্ধার ক‌রে পু‌লিশ। গুলিতে তার মুখের একপাশ ছিন্নভিন্ন হয়ে গে‌ছে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ভোর পৌনে ৪টার দিকে তাদের কাছে খবর আসে শহরের খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। এরপর পুলিশ ঘটনাস্থলে  পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে গুলিবিদ্ধ যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি বোমা, দুটি রামদা এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন