News71.com
 Bangladesh
 08 Apr 17, 07:43 PM
 230           
 0
 08 Apr 17, 07:43 PM

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. শহীদুল্লাহর মৃত্যু ।।

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. শহীদুল্লাহর মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহীদুল্লাহ নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, সকালে নিজের মুরগীর ফার্মে কাজ করছিলেন শহীদুল্লাহ। এসময় বিদ্যুতের ক্যাবলে জড়িয়ে গুরুতর আহত হয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন