News71.com
 Bangladesh
 08 Apr 17, 07:47 PM
 188           
 0
 08 Apr 17, 07:47 PM

রাজশাহীতে ২০ লাখ টাকার হেরোইন আটক।।

রাজশাহীতে ২০ লাখ টাকার হেরোইন আটক।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে ১কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার  জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের এসব হেরোইন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় চোরাকারবারিরা। আজ শনিবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ৭টার দিকে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহলদল উপজেলার সারেংপুর পুলিশপাড়া এলাকার সড়কে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করে। এর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উদ্ধার করা হেরোইন বিজিবির সদর দপ্তরের সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে। পরে তা জনসমক্ষে ধ্বংস করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন