News71.com
 Bangladesh
 09 Apr 17, 10:09 AM
 223           
 0
 09 Apr 17, 10:09 AM

সাঈদীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ।। অ্যাটর্নি জেনারেল

সাঈদীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ।। অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যুদ্ধাপরাধী দেলওয়ার হোসাইন সাঈদী যে অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন, স্কুলের লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধের ১৫ টি দলিল এবং বঙ্গবুন্ধর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি বেশনাল মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় ও এতিমদের সঙ্গে দুপুরে খাবার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, আওয়ামী লীগ নেতা স্বপন মাঝি, আনোয়ার সরদার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন