News71.com
 Bangladesh
 09 Apr 17, 10:53 AM
 214           
 0
 09 Apr 17, 10:53 AM

মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের গোডাউনের আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস

মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের গোডাউনের আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীর টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শনিবার (৮ এপ্রিল) দিরাগত রাত সাড়ে ১২ টায় মহাখালী কলেরা হাসপাতালের পূর্বপাশে ওয়্যারলেস গেটের টেমোর মোড়ের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। প্রায় সোয়া তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরের কন্ট্রোলরুমের পরিদর্শক মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট প্রায় সোয়া তিনঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন