
নিউজ ডেস্ক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কলকাঠি ইউনিয়নের পশ্চিম দুধল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কলকাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম দুধলের সম্মেলন চলছিলো। যেখানে সভাপতি পদে তিন ভাই ওয়াহেদ খাঁ, সোহরাব খাঁ ও হায়দার খাঁ প্রার্থী হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।