
নিউজ ডেস্ক : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অপসারণ চেয়ে চট্টগ্রামবাসীর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে সোনালি যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ‘নাছির নমিনেশন নিয়ে মেয়র হয়েছে। মনে করেছেন আজীবন থেকে যেতে পারবেন। চট্টগ্রামবাসীকে নিয়ে সভা করে আপনার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবো। বলবো-আপনি একজন অথর্ব লোক, আপনাকে অবশ্যই অপসারণ করতে হবে।’শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, হোসেন আরা বেগম, মমতাজ খান, মাহবুবুল হক চৌধুরী, জসিমউদ্দীন বাবুল, জাহাঙ্গীর আলম প্রমুখ।