News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:07 PM
 168           
 0
 12 Apr 17, 06:07 PM

শিক্ষক নিবন্ধনের মেয়াদ ৩ বছর নির্ধারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট

শিক্ষক নিবন্ধনের মেয়াদ ৩ বছর নির্ধারণ কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ এপ্রিল), ৯১ জনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে আইনজীবী মো. হুমায়ন কবির বলেন, ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালায় নিবন্ধনের কোনো সময়সীমা ছিল না।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ করা হয়। সংশোধিত বিধিমালার মেয়াদ বিষয়ক ১০(১) ধারা চ্যালেঞ্জ করে রিট করেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. আলামিনসহ ৯১ জন নিবন্ধনে উত্তীর্ণ শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন