News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:19 PM
 205           
 0
 12 Apr 17, 06:19 PM

দিনাজপুরে নব্য জেএমবির উপদেষ্টা গ্রেফতার

দিনাজপুরে নব্য জেএমবির উপদেষ্টা গ্রেফতার

নিউজ ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে নব্য জেএমবির উপদেষ্টা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াজুল ইসলাম উপজেলার খোসালপুর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপনে অভিযান চালিয়ে রিয়াজুলকে গ্রেফতার করা হয়। শায়েখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের সময়ে রিয়াজুল জেএমবির সক্রিয় সদস্য ছিল। ২০০৫ সালের সিরিজ বোমা হামলায় সেও জড়িত ছিলো। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এ ব্যাপারে এসআই বজলুর রশিদ বলেন, ‘রিয়াজুল দীর্ঘদিন পলাতক ছিল। বর্তমানে সে নব্য জেএমবির উপদেষ্টা হিসাবে কাজ করছে। আজ বুধবার বিকালে তাকে আদালতে হাজির করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন