News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:20 PM
 194           
 0
 12 Apr 17, 06:20 PM

হুজি নেতা মুফতি হান্নানের দাফন প্রস্তুতি সম্পন্ন

হুজি নেতা মুফতি হান্নানের দাফন প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক : হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে তার নিজ গ্রাম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিরণে পারিবারিক কবরস্থানে কবর খনন করা হয়েছে। এছাড়া দাফনের আনুসঙ্গিক সব কিছু প্রস্তুত বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক। তিনি বলেন, মুফতি হান্নানের গ্রামের বাড়ি হিরণে বৃহস্পতিবার ভোরে তার মরদেহ দাফন করা হতে পারে। এমন নির্দেশনা পেয়ে কবর খনন ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটের হযরত শাহজালালের (রা.) মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। এরপর তিন আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দেন। এখন ফাঁসি কার্যকরে আর কোনও আইনি বাধা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন