
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জন আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা ১২ টা পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন জামায়াত ও ১ জন বিএনপি সদস্য রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,এদের মধ্যে সাতক্ষীরা থানা ২৩ জন,কলারোয়া থানা ৯ জন,তালা থানা ৪ জন,কালিগঞ্জ থানা ৪ জন,শ্যামনগর থানা ৪ জন,আশাশুনি থানা ৩ জন, পাটকেলঘাটা থানা ১ জন ও ডিবি পুলিশ ১জনকে আটক করেছে।