
জাবি প্রতিনিধি: জাবিতে আইকিউএসির উদ্যোগে “রিভিউ অ্যান্ড মডিফিকিশেন অব ইউনিভার্সিটি রুলস, রেগুলেশন অ্যান্ড অর্ডিন্যান্স ফর গুড গভর্নেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ “রিভিউ অ্যান্ড মডিফিকিশেন অব ইউনিভার্সিটি রুলস, রেগুলেশন অ্যান্ড অর্ডিন্যান্স ফর গুড গভর্নেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় উপাচার্য বলেন, অধিকতর গণতন্ত্র বিদ্যমান থাকলে এবং যোগ্য লোকদের পদায়ন করা সম্ভব হলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হতে পারে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, কর্মশালা থেকে সুশাসন প্রতিষ্ঠার নতুন নতুন দিক উন্মোচিত হবে। সকাল সাড়ে দশটায় এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। কর্মশালায় আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।