News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:38 PM
 268           
 0
 12 Apr 17, 06:38 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু আগামী ৬ মে।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু আগামী ৬ মে।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষা আগামী ৬ মে শুরু হবে। আগামী ৭ জুন পর্যন্ত এ পরীক্ষা চলবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,আগামী ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। তবে পবিত্র রমজান মাসে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.nu.edu.bd এ পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন