News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:43 PM
 220           
 0
 12 Apr 17, 06:43 PM

ময়মনসিংহে ফাস্ট ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানার মালিক নূর মোহাম্মদ আটক।।

ময়মনসিংহে ফাস্ট ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানার মালিক নূর মোহাম্মদ আটক।।

নিউজ ডেস্কঃ আজ বুধবার সকালে ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীর ভেতর ফাস্ট ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। এ টাকা অনাদায়ে মোট ৯ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া কারখানা মালিক নূর মোহাম্মদ আকন্দকেও আটক করা হয়। 

আদালত কারখানাটি বন্ধ করে দেন। অনুমোদনহীন ভেজাল ও কেমিক্যালযুক্ত যৌন উত্তেজক ওষুধ উৎপাদনের অভিযোগে আদালত এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। ময়মনসিংহের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম ও স্থানীয় ড্রাগস সুপার সাখাওয়াত হোসেন রাজু আকন্দ পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন