News71.com
 Bangladesh
 12 Apr 17, 06:46 PM
 237           
 0
 12 Apr 17, 06:46 PM

জাতীয় পার্টি নেতা এরশাদ সংসদের বিরোধী নেত্রী রওশন এরশাদকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী....  

জাতীয় পার্টি নেতা এরশাদ সংসদের বিরোধী নেত্রী রওশন এরশাদকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী....   

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হুসেইন মুহাম্মদ এরশাদ- কে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।এতে বলা হয়,আজ বুধবার দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব জনাব এ,কে,এম,আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মোঃ মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা জনাব এস,এম,খুরশিদ-উল-আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন