News71.com
 Bangladesh
 12 Apr 17, 11:40 PM
 242           
 0
 12 Apr 17, 11:40 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুফতি হান্নানের দাফন চায় না জনগণ।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুফতি হান্নানের দাফন চায় না জনগণ।।

নিউজ ডেস্কঃ মুফতি হান্নানকে দাফন করা হবে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে। তার মরদেহ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের বাড়িতে দাফন করার খবর শুনে বিকেল থেকেই আপত্তি জানিয়ে আসছেন স্থানীয় মুক্তিযোদ্ধা গ্রামবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আজ বুধবার রাত ১০টায় ফাঁসি কার্যকর হয়।

উল্লেখ্য,২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতে নিহত হন ২পুলিশ কর্মকর্তাসহ ৩জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন