News71.com
 Bangladesh
 13 Apr 17, 09:22 AM
 229           
 0
 13 Apr 17, 09:22 AM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কঠোর নিরাপত্তায় মুফতি হান্নানের দাফন সম্পন্ন।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কঠোর নিরাপত্তায় মুফতি হান্নানের দাফন সম্পন্ন।।

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে হিরণ বালিকা মাদ্রাসা ও এতিমখানা মাঠে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড়ভাই আলীউজ্জামান তার নামাজে জানাজা পড়ান। পরে কঠোর পুলিশি প্রহরায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ভোর ৫টা ২০ মিনিটে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩টি গাড়ি বাড়িতে পৌঁছায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ২জনের মধ্যে জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুফতি হান্নানের সঙ্গেই। আর একই সময়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় অন্য জঙ্গি দেলোয়ার হোসেন রিপনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন