News71.com
 Bangladesh
 13 Apr 17, 06:19 PM
 228           
 0
 13 Apr 17, 06:19 PM

নারায়ণগঞ্জের আলোচিত ৭খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আত্মসমর্পণ।।

নারায়ণগঞ্জের আলোচিত ৭খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আত্মসমর্পণ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল  উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তিনি নূর হোসেনের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণের ম্যানেজার ছিলেন।

গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষণা করেন আদালত। এসময় নুর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের রায় ঘোষণা করা হয়। এ মামলার প্রথম থেকে জামাল উদ্দিন পলাতক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন