News71.com
 Bangladesh
 14 Apr 17, 11:25 AM
 214           
 0
 14 Apr 17, 11:25 AM

চাকরি জাতীয়করণ ও বৈশাখী ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি বিদ্যালয় শিক্ষকদের র‍্যালি-সমাবেশ।।

চাকরি জাতীয়করণ ও বৈশাখী ভাতার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি বিদ্যালয় শিক্ষকদের র‍্যালি-সমাবেশ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ,৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যা লি বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আলী,সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী,প্রধান শিক্ষক শামসুল আলমসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, সমান সুযোগ-সুবিধা সৃষ্টি,বৈশাখী ভাতা ও ৫% প্রবৃদ্ধি অন্যান্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষক নেতারা অংশ নেন। পরে সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন