News71.com
 Bangladesh
 14 Apr 17, 12:19 PM
 224           
 0
 14 Apr 17, 12:19 PM

ফেসবুকে ক্রিকেটারদের নববর্ষের শুভেচ্ছা।।

ফেসবুকে ক্রিকেটারদের নববর্ষের শুভেচ্ছা।।

নিউজ ডেস্কঃ নতুন বছরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল খেলতে এখন ভারতে। তিনি ফেসবুকে লিখেছেন, নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ।

শুভেচ্ছা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদও। মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে লিখেছেন,নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

মুশফিকুর রহিম এখন তার গ্রামের বাড়ি বগুড়ায়। সেখানে নববর্ষের বর্ণিল শোভাযাত্রায় অংশ নিয়েছেন তিনি। সেই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন,খুব খুশি লাগছে। নাসির হোসেন ফেসবুকে লিখেছেন,শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন