News71.com
 Bangladesh
 14 Apr 17, 06:38 PM
 192           
 0
 14 Apr 17, 06:38 PM

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।।

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল শেখ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। জুয়েল শেখ কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ঠাণ্ডা শেখের ছেলে। সে এবছর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। 

এলাকাবাসী জানায় আজ শুক্রবার দুপুরে রহমতপুর গ্রামে নিজ বাড়িতে জুয়েল শেখ মটরের সাহায্যে দেয়াল ভিজাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন