News71.com
 Bangladesh
 16 Apr 17, 02:02 PM
 253           
 0
 16 Apr 17, 02:02 PM

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মারুথা, নৌবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত।।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মারুথা, নৌবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত।।

 

নিউজ ডেস্কঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মারুথা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৬.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। আজ রবিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘূর্ণিঘর মারুথা আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে,কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার,যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন