News71.com
 Bangladesh
 19 Apr 17, 11:39 AM
 219           
 0
 19 Apr 17, 11:39 AM

একযুগের লাইলী-মজনুর প্রেমগাথা.......

একযুগের লাইলী-মজনুর প্রেমগাথা.......

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২৪) ও একই গ্রামের মৃত-মকবুল সরদারের মেয়ে তছলিমা আক্তার (১৮)। মান্দা থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ওই গ্রামের একটি আম গাছের ডালে একই রশিতে প্রেমিক যুগলের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। 

তিনি আরো বলেন,আজ প্রেমিকা তছলিমা আক্তারের সাথে অন্য ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। আর পরে লাশগুলো ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন