News71.com
 Bangladesh
 20 Apr 17, 04:46 PM
 276           
 0
 20 Apr 17, 04:46 PM

বাকসু নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন, বাকৃবি শাখা ছাত্রলীগের।।

বাকসু নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন, বাকৃবি শাখা ছাত্রলীগের।।

 

নিউজ ডেস্ক: অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) কার্যকর ও নির্বাচনের দাবি জানিয়েছে বাকৃবি শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য পড়ালেখা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কাছে ২১ দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এ সময় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সোহানসহ বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন,ডাইনিং ও ক্যান্টিনের খাবার মান উন্নয়ন,মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ,ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারকরণ, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ,ছাত্র-শিক্ষক কেন্দ্র আধুনিকীরণ, শিক্ষক নিয়োগে সাত শতাংশ কোটা বাতিল করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ,পরিবহন সমস্যা সমাধান,অভ্যন্তরীণ রাস্তা সংস্কার,ছাত্রবৃত্তি বৃদ্ধি করা,আবাসিক হলগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলস্টেশন স্থাপন,স্বাস্থ্যসেবা সেন্টারের আধুনিকীকরণসহ দাবিগুলো জানায় শাখা ছাত্রলীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন