News71.com
 Bangladesh
 21 Apr 17, 09:41 PM
 225           
 0
 21 Apr 17, 09:41 PM

রাজধানীতে ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৫।।

রাজধানীতে ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৫।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পশ্চিম বিভাগ। আজ শুক্রবার ভোরে কারওয়ানবাজারের ১ নম্বর সিটি করপোরেশেন মার্কেট ও রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁন মিয়া (৩৫),ইকবাল হোসেন (৩১),আবদুর রশিদ (৪৫),সেলিম মিয়া (৩৮) ও রমজান মুন্সী ওরফে জামসেদ (৪২)। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা মূল্যের জাল রেভিনিউ ষ্ট্যাম্প উদ্ধার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতারসহ এসব স্ট্যাম্প উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্ট্যাম্পগুলোর মধ্যে ৫ টাকা,১০ টাকা,৫০ টাকা,১০০ টাকা,২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের ৩৫ হাজার ১৬২টি জাল রেভিনিউ ষ্ট্যাম্প উদ্ধার করা হয়।

এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার জাল স্ট্যাম্প ব্যবসায়ী বলে স্বীকার করে। তারা নিজেরা জাল স্ট্যাম্প তৈরি ও অন্যান্য জাল স্ট্যাম্প তৈরিকারীদের কাছ থেকে পাইকারীভাবে কিনে রাজধানীর বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন