News71.com
 Bangladesh
 04 May 17, 08:46 PM
 238           
 0
 04 May 17, 08:46 PM

ঝিনাইদহ বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক আরিফুলসহ আটক ৯

ঝিনাইদহ বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক আরিফুলসহ আটক ৯

নিউজ ডেস্কঃ বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ছাত্রদলের ৯ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। তবে আটকের ঘটনায় জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান,গত বুধবার ঝিনাইদহ কে আহম্মদ কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করে। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমিউনিটি সেন্টারটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। কমিউনিটি সেন্টারের তত্বাবধায়ক আজাদ রহমান পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন,যুব দল নেতা ইকবাল মাহমুদ,কেসি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম,সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহিন আহমেদ,কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ,পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস,ছাত্রদল নেতা হিমেলসহ ৯ জনকে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন