News71.com
 Bangladesh
 04 May 17, 11:43 PM
 234           
 0
 04 May 17, 11:43 PM

শেরপুরে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত।।

শেরপুরে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত।।

নিউজ ডেস্কঃ শেরপুর জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদারের অপসারণ দাবি করে তৃতীয় দিনের মতো ৪ মে বৃহস্পতিবার আদালত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। আইনজীবিদের আদালত বর্জনের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে। বিচারপ্রার্থীদের পোহাতে হচ্ছে দূর্ভোগ। এ ঘটনায় আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম. কে. মুরাদুজ্জামান জানান,জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার শেরপুর থেকে চলে না যাওয়া পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত থাকবে।

উল্লেখ্য,গত ৩০ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেসা খানমের আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। ওই ঘটনার সম্মানজনক সুরাহার পরিবর্তে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার বিষয়টি আরো জটিল করে বার ও বেঞ্চকে মুখোমুখি অবস্থানের ঠেলে দেন বলে অভিযোগ আইনজীবী নেতৃবৃন্দের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন