
নিউজ ডেস্কঃ তিন মন্ত্রণালয়ে তিন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরীকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে,ঢাকা মাস র্যারপিড ট্রানজিট প্রকল্পের পরিচালক মো. মোফাজ্জল হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এই তিন মন্ত্রণালয়ের সচিব অবসরোত্তর ছুটিতে যাওয়ায় পদ শূন্য হয়।
অন্যদিকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এম আসলাম আলমকে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে।