
নিউজ ডেস্কঃ নড়াইলে যুদ্ধপরাধ মামলায় গোলজার হোসেন খান (৭০) এবং দাউদ শেখ (৬৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলজার হোসেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে এবং দাউদ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে মৃত নবীর শেখের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান,গোলজার হোসেন ও দাউদ শেখকে নড়াইল সদর থানায় নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।