News71.com
 Bangladesh
 05 May 17, 06:03 PM
 208           
 0
 05 May 17, 06:03 PM

থিয়েটারই পারে এদেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করতে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  থিয়েটারই পারে এদেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করতে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর  

থিয়েটারই পারে এদেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করতে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর   থিয়েটারই পারে এদেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করতে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর   

নিউজ ডেস্কঃ তরুণ সমাজকে মোটিভেট করে জঙ্গিবাদ প্রতিরোধ করতে থিয়েটারই পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে দু’দিনব্যাপী এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইয়াটা) উদ্যোগে যৌথভাবে এ সামিটের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতিমন্ত্রী বলেন,জঙ্গিবাদ শুধু বাংলাদেশ বা এশিয়ায় নয়,বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণেই বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার,আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও সিঙ্গাপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. চাউ সু কং। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও আইয়াটা,এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন