
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপি অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন,কলারোয়া থানায় ৭ জন,তালা থানায় ৮ জন,কালিগঞ্জ থানায় ৭ জন,শ্যামনগর থানায় ৩ জন,আশাশুনি থানায় ৪ জন,দেবহাটা থানায় ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।