News71.com
 Bangladesh
 05 May 17, 06:13 PM
 240           
 0
 05 May 17, 06:13 PM

আগামীকাল অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু।।  

আগামীকাল অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু।।   

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে। শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন। পরীক্ষার্থীরা ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষা ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং রমজান মাসে ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন