News71.com
 Bangladesh
 05 May 17, 11:16 PM
 220           
 0
 05 May 17, 11:16 PM

চলতি বছরের প্রথম ৪মাসে নৌ-দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু।।

চলতি বছরের প্রথম ৪মাসে নৌ-দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ চলতি বছরের প্রথম ৪মাসে নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ৮৯ জন। এ ধারা অব্যাহত থাকলে এ বছর নৌ-দুর্ঘটনায় মৃতের সংখ্যা আগের বছরগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি সংগঠন নৌ,সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ শুক্রবার রাজধানীর পুরানো পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ‘চলমান দুর্যোগ মৌসুম ও বিদ্যমান নৌ-পরিবহন ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় কমিটি এ তথ্য জানায়। নৌ,সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

কমিটির পক্ষে সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন,চলতি বছর অর্থাৎ ২০১৭ সালের প্রথম ৪মাসে দেশের বিভিন্ন নৌপথে দুর্ঘটনায় মোট ৮৯ জন মানুষ প্রাণ হারিয়েছে। এই ধারা বজায় থাকলে এ বছর নৌ-দুর্ঘটনায় মৃতের সংখ্যা আগের বছরগুলোকে ছাড়িয়ে যাবে। ২০১৫ সালে নৌ-দুর্ঘটনায় দেশের বিভিন্ন নৌপথে ৩৫৯ জন এবং ২০১৬ সালে ২৭৯ জন মানুষের মৃত্যু হয়েছিল।

যাত্রীভোগান্তি লাঘব ও আসন্ন ঈদুল ফিতরে নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ১০টি জরুরি সুপারিশ তুলে ধরে তিনি বলেন,ত্রুটিপূর্ণ,সার্ভেবিহীন ও অনিবন্ধিত লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধে নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। চলমান দুর্যোগ মৌসুমকে বিবেচনায় নিয়ে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অবৈধ নৌযান চলাচল বন্ধে পহেলা রমযান থেকে গুরুত্বপূর্ণ নৌপথে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করতে হবে। আইন লঙ্ঘনকারী নৌযান,মালিক,মাস্টার ও ড্রাইভারের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্যোগ মৌসুমে টেলিভিশন ও বেতারে এবং লাউড স্পিকারে সব টার্মিনালে প্রতি ঘণ্টায় আবহাওয়া বার্তা প্রচার করতে হবে। সব নৌযানকে আবহাওয়া বার্তা মেনে চলাচল করতে বাধ্য করতে হবে। জননিরাপত্তা ও প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত গঠনের স্বার্থে বিভিন্ন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন