News71.com
 Bangladesh
 06 May 17, 07:06 AM
 205           
 0
 06 May 17, 07:06 AM

বিদেশীদের সাড়া পাইনি বলেই বিএনপি সহায়ক সরকার চায় ।। এনামুল হক শামীম

বিদেশীদের সাড়া পাইনি বলেই বিএনপি সহায়ক সরকার চায় ।। এনামুল হক শামীম

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নিজেদের অপকর্ম-দুঃশাসন,লুটপাট ও অপরাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছন্ন হয়ে পড়েছে। দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। ক্ষমতায় যেতে বিদেশীদের উপর তাকিয়ে থেকে সাড়া না পেয়ে অসহায় হয়ে পড়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে অসহায় বিএনপি সহায়ক সরকার চায়। আজ শুক্রবার বিকালে কক্সাবাজারে জেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতিবিনময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,আগামী ২০১৯ সালের নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। সহায়ক সরকার বা সর্বদলীয় সরকারের অধীনে হবে না। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

এনামুল হক শামীম বলেন,বিএনপির জন্ম অবৈধভাবে। সে কারণে গণতান্ত্রিক পদ্ধতি তাদের পছন্দ নয়। তারা সংবিধান মানে না। ক্ষমতায় যেতে বিদেশীদের দিকে তাকিয়ে থাকে। বিদেশীরা যখন ক্ষমতায় বসিয়ে দেয়নি,তখন হতাশ হয়ে আবার ষড়যন্ত্রের পথ বেছে নিতে চায়। যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে-এমন ব্যক্তিদের চায়। কিন্তু তাদের আশা পুরণ হবে না। দেশের জনগণ মানবে না। সংবিধানের বাইরে কোন কিছু মেনে নেবে না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

তিনি বলেন,বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ লুটপাট করে। মানিলন্ডারিং করে বিদেশে পাচার করে। এতিমের টাকা মেরে খায়। রাষ্ট্রীয় মদদে আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতে গ্রেনেড হামলা চালায়। জঙ্গিবাদের উত্থান ঘটায়। মানুষের কল্যাণ বাদ দিয়ে নিজেদের কল্যাণে কাজ করে। অন্যদিকে বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে নিরীহ মানুষ হত্যা করে। দেশের সম্পদ নষ্ট করে। জঙ্গিবাদের মদদ দেয়। অর্থ দিয়ে জঙ্গিদের সহায়তা করে। লুটপাট-সন্ত্রাসের কারণে বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। তাই তারা ষড়যন্ত্র করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন