News71.com
 Bangladesh
 09 May 17, 05:32 PM
 238           
 0
 09 May 17, 05:32 PM

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ৪৩টি ডিম দিয়েছে।।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির জুলিয়েট ৪৩টি ডিম দিয়েছে।।

নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট এবার ৪৩টি ডিম দিয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করে তা ইনকিউবেটরে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, কেন্দ্রের পুকুর পাড়ে আজ সকাল ৭টার দিকে ৪৩টি ডিম দেয় মা কুমির জুলিয়েট।

তিনি আরও বলেন পরে ডিমগুলো পুকুর পাড় থেকে তুলে কেন্দ্রের প্রজনন কাজে ব্যবহৃত ইনকিউবেটরে রাখা হয়েছে। ইনকিউবেটরে নির্দিষ্ট আলো,বাতাস ও তাপমাত্রায় রাখা ডিমগুলো ৮৮ থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে। এ নিয়ে জুলিয়েট কুমিরটি করমজলে ১১বার ডিম দিয়েছে। উল্লেখ্য,বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন,বংশ বিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে বন বিভাগের উদ্যোগে ২০০২ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ একর জায়গাজুড়ে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন