News71.com
 Bangladesh
 09 May 17, 08:31 PM
 288           
 0
 09 May 17, 08:31 PM

টেকনাফ সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার কালে ২ দালালসহ আটক ১৯

টেকনাফ সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার কালে ২ দালালসহ আটক ১৯

নিউজ ডেস্কঃ টেকনাফ সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার চেষ্টা থমকে দিল পুলিশ। এতে দুই দালালসহ ১৯ জনকে আটক করা হয়। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।এরা হচ্ছেন, কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মুক্তার আহম্মদের ছেলে মোঃ খলিল প্রঃ ইসমাইল (৩৬) ও মোঃ তৈয়বের স্ত্রী বুলবুলি (৩৫)। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন খান জানান,টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে মানব পাচার বিরোধী এ অভিযান পরিচালনা করে। দুটি বসত ঘরে পাচারে অপেক্ষায় অবস্থান কালে নারীসহ ১৭ জন মিয়ানমার মুসলিম রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এরা টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে কয়েক মাস আগে আশ্রয় নেয়। পরে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার যাওয়ার জন্য বঙ্গোপসাগর বেষ্টিত টেকনাফ সদরের হাঠিয়ারঘোনা এলাকায় অবস্থান নেন। তিনি আরো জানান, দালাল ইসমাইল ও নারী দালাল বুলবুলি প্রতিজন থেকে ১০ হাজার টাকা অগ্রিম নিয়ে ফিশিং ট্রলারের মাধ্যমে মালয়েশিয়ার পৌঁছে দেওয়ার জন্য এদের জড়ো করে রাখে।

পুলিশ খবর পেয়ে পাচার প্রক্রিয়া থামিয়ে দেয়। এসময় উদ্ধার করা হয়, মিয়ানমারের মংডু জেলার ঝিমংখালী থানার মরিক্ষং এলাকার নুর হোসেনের ছেলে জামাল (২২), গোলাব্বরের ছেলে জোবাইর (১৯), খুইল্যা মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ (১৯), নুর ছালামের ছেলে মোঃ রফিক (১৯), লাল মিয়ার ছেলে মোঃ ইদ্রিস (১৯), আবুল কালামের ছেলে নুর সালাম (১৯), সিকান্দারের ছেলে মোঃ সেলিম (১৯), আব্দু শুক্কুরের ছেলে মোঃ আইয়ুব (২০), জাফর আহম্মদের ছেলে মোঃ ইউনুস (৪০), সোনা আলীর ছেলে জোবায়ের ইসলাম (১৯), নুর আলমের ছেলে জাহেদ হোসেন (১৯), কাশিম আলীর ছেলে আবদুল হক (৪০), সৈয়দুল আমীনের স্ত্রী আছিয়া বেগম (১৯), আবদুল হকের মেয়ে সমিরা আক্তার (১৯), ইমান হোসেনের স্ত্রী রফিকা বেগম (২৫), বুচিডং জেলার বলিবাজার এলাকার নুর হাসেমের স্ত্রী আজিদা বেগম (১৯) ও জলিলের ছেলে মোঃ রফিক (২০)। এদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন