News71.com
 Bangladesh
 09 May 17, 08:52 PM
 257           
 0
 09 May 17, 08:52 PM

সিটি করপোরেশন ও পৌরসভাগুলো সন্তোষজনক রাজস্ব আদায়ে ব্যর্থ হলে অর্থ বরাদ্দ নয় ।। এলজিআরডি মন্ত্রী    

সিটি করপোরেশন ও পৌরসভাগুলো সন্তোষজনক রাজস্ব আদায়ে ব্যর্থ হলে অর্থ বরাদ্দ নয় ।। এলজিআরডি মন্ত্রী      

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,সন্তোষজনক রাজস্ব আদায়ে ব্যর্থ হলে অর্থ বরাদ্দ নয়। সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে নিজস্ব আয় বাড়ানোর উপর বিশেষ জোর দিতে হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকারি অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে চলবে। আজ মঙ্গলবার সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে যানবাহন ও যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়রগণ।

বেলারুশ হতে ক্রয়কৃত ভারী যানবাহন ও যন্ত্রপাতি ৩টি সিটি কর্পোরেশন ও ১১টি পৌরসভার মেয়রগণের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৫টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৫টি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৩টি এবং ময়মনসিংহ পৌরসভায় ৭টি, ফরিদপুর ৭টি, সাভার ৪টি,নরসিংদী ৪টি,ঘোড়াশাল ৪টি,গোপালগঞ্জ ৪টি,টুঙ্গিপাড়া ৪টি, কোটালীপাড়া ৪টি,পটুয়াখালী ৭টি,বাউফল ৪টি ও ভেদরগঞ্জ পৌরসভায় ১টিসহ মোট ১৪৩টি যন্ত্রপাতি বিতরণ করা হয়। অতি শিগগিরই দেশের বাকি সিটি কর্পোরেশন ও পৌরসভায় এসকল যন্ত্রপাতি বিতরণ করা হবে বলে হস্তান্তর সভায় জানানো হয়।

খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন,নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে স্বয়ং-সম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে এ প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধি পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন