News71.com
 Bangladesh
 10 May 17, 11:13 AM
 246           
 0
 10 May 17, 11:13 AM

বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যুতে ইইউর বৈঠকে যাচ্ছেন দুই মন্ত্রী।।  

বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যুতে ইইউর বৈঠকে যাচ্ছেন দুই মন্ত্রী।।   

নিউজ ডেস্কঃ ফের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে উঠছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট,মানবাধিকার পরিস্থিতি,গুম ও বিচার বহির্ভুত হত্যা,শ্রমিক অধিকার ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। বৈঠকে অংশ নিতে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্রাসেলসে যাচ্ছেন বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। আগামী ১১ মে স্থানীয় সময় বেলা ২টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হবে। ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক উপকমিটি এ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পরই ১৬ মে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশর সংকট নিয়ে ফের আলোচনা হবে। সেই বৈঠকেও সরকারের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের কয়েকজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। এতে বাংলাদেশের কয়েকটি ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের বক্তব্যে সন্তোষজনক জবাব না পেলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক খাতের জিএসপি সুবিধা বাতিল হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে,বৈঠকে ছয়টি এজেন্ডা থাকছে। এতে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন দুই মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন