News71.com
 Bangladesh
 10 May 17, 11:21 AM
 245           
 0
 10 May 17, 11:21 AM

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।।  

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এমনই জানালেন চিকিৎসকরা। তার চিকিৎসা চলছে ভারতের দিল্লির গঙ্গা রাম হাসপাতালে। শ্রী গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা জানিয়েছেন,গত রবিবার সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছিল। আপাতত তিনি সুস্থ রয়েছেন। আজ বুধবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

সুত্র জানায়, গত এক বছর ধরে কংগ্রেস সভানেত্রীর শরীর ভাল যাচ্ছে না। গত নভেম্বরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখনও তার চিকিৎসা হয়েছিলে গঙ্গা রাম হাসপাতালে। শরীর খারাপের কারণে তিনি পুরোপুরি রাজনৈতিক কাজে মনোনিবেশ করতে পারেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন