News71.com
 Bangladesh
 10 May 17, 12:17 PM
 241           
 0
 10 May 17, 12:17 PM

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আকিজের ২ শ্রমিক নিহত।।  

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আকিজের ২ শ্রমিক নিহত।।   

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ইঞ্জিন আকিজ জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি বাসে ধাক্কা দিলে দুই শ্রমিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের নূরজাহান ও কদ বানু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন