News71.com
 Bangladesh
 10 May 17, 12:30 PM
 229           
 0
 10 May 17, 12:30 PM

সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০।।  

সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০।।   

নিউজ ডেস্কঃ সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে এ মহাসড়কে যান চলাচলে ব্যাহত হচ্ছে। সাভার হাইওয়ে পুলিশ জানায়,উত্তরবঙ্গ থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের জিরানী বাজারে পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন ক্লিনিকে পাঠান। এদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে,দুর্ঘটনার পর থেকে সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া পুলিশ র্যা কার দিয়ে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান দুইটি সরিয়ে নিয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন